iSupport কি? মডিউল ১: এই মডিউলটি ডিমেনশিয়া কী, কীভাবে ডিমেনশিয়া মানুষকে প্রভাবিত করে এবং আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের কেউ বা বন্ধুর ডিমেনশিয়া আছে তবে কী করবেন তার একটি ভূমিকা প্রদান করে। মডিউল ২: এই মডিউলের মূল বিষয়বস্তু হচ্ছে ভাববিনিময়ের উন্নতি, একসাথে সিদ্ধান্ত গ্রহণ এবং ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির যত্ন করার ক্ষেত্রে অন্যদের সাথে নিয়ে কাজ করা ইত্যাদি। মডিউল ৩: এই মডিউলের উদ্দেশ্য হল আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা এবং ভিন্নভাবে চিন্তা করার মাধ্যমে কেয়ারারদের মানসিক চাপ কমানো৷ মডিউল ৪: এই মডিউলের মূল বিষয়বস্তু হচ্ছে খাওয়া এবং পান করা, যার মধ্যে রয়েছে খাওয়ার সময়কে আরও আনন্দময় করা এবং স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা, টয়লেট ব্যবহার করা, মলমূত্রের বেগ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং ব্যক্তিগত যত্ন নেয়া। মডিউল ৫: এই মডিউলের মূল বিষয়বস্তু হচ্ছে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের মানসিক পরিবর্তনের উপর নজর রাখা – যাহা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি এবং কেয়ারার উভয়য়ের জনেই কষ্টদায়ক হতে পারে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে স্মরণশক্তি হারানো, আক্রমণাত্বক ব্যাবহার, ডিপ্রেশন, অস্থিরতা, ঘুমাতে অসুবিধা, বিভ্রম, হ্যালুসিনেশন, একই আচরণ বারবার করা, হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া, দুর্বলতা এবং পড়ে যাওয়া। প্রতিটি মডিউল শেখার জন্য ছবিসহ উদাহরণ, বহুনি্র্বাচনী প্রশ্ন এবং কার্যক্রমে ভাগ করা হয়েছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রোগ্রামটি পড়তে পারেন অথবা আপনি আপনার দৈনিক ভাবে আপনার প্রয়োজন অনুযায়ী পাঠ নির্বাচন করতে পারেন। আপনাকে একবারে সম্পূর্ণ কোর্সটি শেষ করতে হবে না।