iSupport কি?

‘যত্নদান / কেয়ারিং করা’ কী?

আপনি যদি কোনো ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির পিতা-মাতা, আত্মীয়, স্বামী/স্ত্রী বা বন্ধু হয়ে থাকেন এবং তাদেরকে দেখাশোনা করেন – যারা আপনাকে ছাড়া তাদের জীবন পরিচালনা করা কঠিন বলে মনে করে, তাহলে আপনাকে ‘তাদের কেয়ারার ‘ বলা যেতে পারে।

ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে আপনি অনেক ভাবে যত্ন নিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি হতে পারেন:

  • তাদের প্রতিদিনের নিজেদের যত্ন নিতে সাহায্যকারী
  • তাদের জন্য রান্নাকারী এবং পরিষ্কার পরিছন্নকারী
  • তাদের বিপদমুক্ত থাকতে সাহায্যকারী
  • তাদের প্রেসক্রিপশন সংগ্রহকারী এবং তাদের ওষুধ খেতে সাহায্যকারী

আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি শুধু আপনার পরিবারের সদস্য বা বন্ধুর জন্য সাহায্য করছেন, তাই ‘কেয়ারার’ শব্দটি অদ্ভুত লাগতে পারে। কিন্তু আপনি নিজেকে একজন কেয়ারার (যত্নকারী) হিসাবে দেখলে আপনার জন্য সাহায্য পেতে সহজ হতে পারে।

ডিমেনশিয়া এবং মানসিক স্বাস্থ্য একটি কলঙ্ককর মনে হতে পারে, এবং সাহায্য চাওয়া কঠিন বোধ হতে পারে। এটি প্রায়ই একা এবং সাহায্যহীন মনে হতে পারে। নিজে জ্ঞান অর্জন করে এবং কী সহায়তা পাওয়া যায় তা খুঁজে বের করার মাধ্যমে, আপনি ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে আরও ভালভাবে সাহায্য করতে পারেন।

নিজের যত্ন নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের যত্ন না নেন, তবে আপনার চারপাশের লোকদের দেখাশোনা করা আরও কঠিন হবে। আমরা আশা করি যে, এই কোর্সের তথ্যগুলো আপনাকে অনুভব করাবে যে আপনি নিজের জন্য সময় দিতে পারবেন এবং আপনার প্রয়োজন হলে সাহায্য পেতে পারবেন।

4/5